বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানে করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান করে মৃত ৭০০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ৫.০৫ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

অ্যালকোহল পান করলে করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এমন ভ্রান্ত ধারণায় বিশ্বাস রেখে প্রাণ হারালেন ৭০০ মানুষ। ইরানের সরকার জানিয়েছে, তাদের দেশে ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে ৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন এই ভ্রান্ত ধারণায় বিশ্বাসের জন্য। ২০০ জন প্রাণ হারিয়েছেন বিভিন্ন হাসপাতালের বাইরে। সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মিথানল অ্যালকোহল পান করে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সরকার হাজার চেষ্টা করেও জনগণকে বোঝাতে পারেনি, অ্যালকোহল পান করলে করোনার হাত থেকে মুক্তি পাওয়ার খবর সম্পূর্ণ ভুয়া।

বিশ্বজুড়ে লকডাউন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যে মদের দোকান বন্ধ। ফলে অনেকের অসুবিধা বেড়েছে। নিয়মিত পান করার অভ্যেস রয়েছে যাঁদের তাঁদের এখন ঘোর বিপদ। অ্যালকোহলের জোগান নেই। ইরানেও একই অবস্থা। তবে অনেকেই মনে করছেন, মদ্যপান করলে করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এমন ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ইরানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহাপর বলেছেন, ৫০১১ জন এখনও পর্যন্ত মিথানল অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৯০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকেই দৃষ্টিশক্তি হারানোর পথে। প্রসঙ্গত, ইরানে এখনও পর্যন্ত ৯১ হাজার মানুষের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৫৮০৬ জন।

মিথানল অ্যালকোহল পান করলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ও মস্তিষ্ক বিকল হতে পারে। বুকে ব্যথা, দৃষ্টিশক্তি লোপ পেতে পারে। ইরানের সরকার এই নিয়ে জনগণের মধ্যে সচেতনতা প্রচারের চেষ্টা করেছে। কিন্তু লাভ হচ্ছে না।

ইরানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত বছর মিথানল পান করে সেখানে ৬৬ জন মারা গিয়েছিল। কিন্তু এবার করোনার জন্য অন্যরকম চিত্র। – জি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com