মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫, ৭.০৯ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।সোমবার সকালে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ১৯ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

তিনি আরো জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে। জানা গেছে, তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com