বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উত্তরায় যৌথ অভিযানে ১ কোটি ১৬ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার তিন

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৭ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-শাহজাদা খান সাজ্জাদ, মোঃ তৌজিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পিপিএম-সেবা ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্য ছিল যে উত্তরার ০৭ নং সেক্টরের ২৩ নং রোডের ৭ নং বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম উক্ত বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করে।

 

এসময় তাদের হেফাজত থেকে ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোট, ০৪ টি ২০ ইউএস ডলারের নোট, ০১ টি ০৫ ইউস ডলারের নোট, ০১ টি ০১ ইউএস ডলারের নোট, ৪১ টি ১০০০ থাইবাথ নোট, ১১ টি ১০০ থাইবাথ নোট, ০২ টি ৫০০ খাইবাথ নোট, ২৮ টি ২০ থাইবাথ নোট, ০৩ টি ৫০ থাইবাথ নোট, ২০ টি ৫০০ দেরহামের নোট, ০১ টি ১০০ দেরহামের নোট, ০১ টি ২০ দেরহামের নোট, ০৩ টি ১০ দেরহামের নোট, ০২ টি ০৫ দেরহামের নোট, ০৫ টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ০২ টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ০২ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ১০০ রিয়ালের নোট, ০২ টি ৫০ রিয়ালের নোট, ০২ টি ১০ রিয়ালের নোট, ০৩ টি ০৫ রিয়ালের নোট, ০১ টি ০১ রিয়ালের নোট, ০১ টি ০২ হাজার রুপির নোট, ৬০ টি ৫০০ শত রুপির নোট, ০১ টি ২০০ শত রুপির নোট, ০৫ টি ১০০ শত রুপির নোট, ০৫ টি ৫০ রুপির নোট, ০৪ টি ২০ রুপির নোট, ০৬ টি ১০ রুপির নোট, ০৩ টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে POLICE লেখা ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।

 

উল্লেখিত বুলেট প্রুফ জ্যাকেট গুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতারকৃতরা গত ৫ আগস্ট এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এর ছেলে আবির হাসান তামিম এর শশুর বাড়ি বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীরা জানায় জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com