বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জের এক বাড়িতে বিস্ফোরণে এক শিশু নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ১২.০১ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়ার জামায়াত নেতা হাজী আবুল হোসেনের বাড়ির চারতলায় বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশেপাশে বেশ কয়েকটি বাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থলে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয় এবং দুই নারীসহ আরো বেশ কয়েকজন আহত হয়। বোমা বিস্ফোরণে সুভাঢ্যা উত্তরপাড়া এলাকার জনগণের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ এবং প্রত্যক্ষদর্শীরা জানায় জামায়াত নেতা আবুল হোসেনের বাড়ির চারতলায় বেশ কয়েকজন শিবিরকর্মী থাকতেন, বিস্ফোরণের ঘটনার পর বাড়ির মালিক আবুল হোসেন এবং শিবিরকর্মীরা পালিয়ে গেছে। স্থানীয়দের দাবি রুমের গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে তাছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রুমের আসবাবপত্রে আগুন ধরে পুড়ে যেতো। তারা আরো জানান মাস ছয়েক আগে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ এসে এই বাড়ি থেকে তিন জন শিবিরকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান জানায়, শুভাঢ্যা উত্তর পাড়ার ওই বাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে না গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে তা তদন্ত না করে কিছু বলা যাবে না। বিস্ফোরণের পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি আরো জানান আহতদের মধ্যে এক শিশু মারা গেছে এবং নারীসহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com