বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পরিবেশ উপদেষ্টার নির্দেশে কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫০ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
জাতীয় উদ্ভিদ উদ্যানে ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ মূল্য ছিলো ১০০ টাকা। এটি কমিয়ে ৩০ টাকা করা হয়েছে । ১২ বছরের নিচে জনপ্রতি প্রবেশ মূল্য ছিলো ৫০ টাকা। বর্তমানে ৬-১২ বছর বয়সীদের প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ১৫ টাকা এবং ০-৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১শ’ জন পর্যন্ত শিক্ষার্থীর জন্য দলগত মূল্য ১ হাজার টাকা এবং ১০১-২০০ জনের দল হলে প্রবেশ মূল্য ১ হাজার ৫শ’ টাকা। বিদেশী পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫শ’ টাকা বা সমপরিমাণ ডলার।
এছাড়া, উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য একজনের বার্ষিক প্রবেশ কার্ডের মূল্য ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কার্ডধারীগণ বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২শ’ টাকা দিয়ে নতুন কার্ড নিতে হবে। জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এরআগে ২১ এপ্রিল ২০২৪ তারিখে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হলে জনসাধারণ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com