বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৫৬ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ মিছিল পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও  জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ শুক্রবার (৬সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শহরের কলেজ স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে এস পথসভায় মিলিত হয়।

পরে বিলাস চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রিয়াজ মাতুব্বর, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম তুহিন, পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিক, পিরোজপুর সরকারি সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফি শিকদার মুন্না, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ খান, শংকরপাশা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহতাব , কলেজ ছাত্রদলের সদস্য মারুফ, ছাত্রনেতা রুপায়ন, ইয়ামিন, থানা ছাত্রদল নেতা শাহরিয়ার প্রমুখ। এ সময় মিছিল ও পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দল ও  জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়।

পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রিয়াজ মাতুব্বর বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আয়না ঘরে মানুষকে দিনের পর দিন আটকে রেখে যে নির্যাতন চালিয়েছে তার বিচার করতে হবে, বিডিআর বিদ্রোহের বিচার করতে হবে, দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে তার বিচার করতে হবে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইসব বিচারের আবেদন জানাই বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ সহ আমরা ঘরে ফিরে যাব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com