মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরের নেছারাবাদে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার গ্রেফতার-২

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৫২ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে
 পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে গ্রামবাসীদের সহায়তায় ২৪৭ কেজি ২০০ গ্রাম হরিণের মাংস ফেলে পালানোর সময় দু’জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার গহরপুর এলাকার মৃত মহিবুল হক মোল্লার ছেলে  মোঃ হারুন মোল্লা (৫৫) ও  পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়া উপজেলার তাপালবাড়ি গ্রামের আশরাফ আলী শিকদারের ছেলে মোঃ আবু কালাম (৫০)।
সরেজমিনে জানা যায়, করফা বাজার সংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে গ্রামবাসীরা প্রতিদিনের ন্যায় পাহেরা দেওয়া অবস্থায় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেয়। তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা দু’জনকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দু’জনকে হস্তাস্তর করে গ্রামবাসীরা। এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এইচএম শাহিন বলেন, আমরা খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংস সহ দু’জনকে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com