বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করবে ইসি

  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩২ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে বুধবার (৪ সেপ্টেম্বর) জানিয়েছেন ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নীরবতা পালন করছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

গত এক মাসে স্থানীয় কোনো সরকার নির্বাচন পরিচালনার উদ্যোগ নেয়নি কমিশন।তবে সিইসি ২৪ আগস্ট একটি বাংলা দৈনিকে প্রকাশিত নিবন্ধে দাবি করেন, সফল বিপ্লবোত্তর সাংবিধানিক পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশন একটি সংকটে রয়েছে।

আওয়ামী লীগের টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ার পথ প্রসস্ত করতে ২০২৪ সালের ৭ জানুয়ারি একতরফা সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান কমিশনের তীব্র সমালোচনা করে আসছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল।

তার কমিশনের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলে আসছে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন।

এছাড়া অপর চার কমিশনার হলেন- সাবেক জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সচিব মো.  আলমগীর ও আনিছুর রহমান।

সংবিধানের বাধ্যতামূলক একটি আইনে প্রথমবারের মতো সার্চ কমিটির মাধ্যমে বর্তমান কমিশন গঠন করা হয়। সার্চ কমিটি বিশিষ্ট নাগরিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পদগুলোর জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে থেকে নাম চেয়েছে।

আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল নাম দিলেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে কারও নাম পাঠায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com