মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কাদের-কামালসহ ৪৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত স্কুল ছাত্র ছাবিদ হোসেন (১৫) এর পরিবারের দায়ের করা হত্যা মামলা এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওবায়দুল কাদের-আসাদুজ্জামান খান কামালসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত সকল আসামীকে শ্রেণীভূক্ত করে হত্যা মামলাটি গ্রহণের নির্দেশ দেন। বাদী পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সাকিল আহমাদ মামলাটি দায়ের করেন। তাকে সহযোগিতা করেন এডভোকেট মিল্টন আলী।
এডভোকেট সাকিল আহমাদ বাসস’কে বিষয়টি আজ জানিয়েছেন।
এ মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৭৪ জনকে সুনির্দিষ্ট এবং আরো অজ্ঞাত কয়েকজনকে উল্লেখ করে মামলাটি দায়ের হয়।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্রদের সঙ্গে থাকাবস্থায় মাথায় গুলি করে পুলিশ হত্যা করে ছাবিদকে। তারপর পরিবারের সদস্যরা তার মরদেহ উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে শনাক্ত করে।
ছাবিদ টঙ্গী রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com