মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৩১৩ নেতাকর্মীর নামে হত্যা মামলা

  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৫.৫১ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৩১৩ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় এই দায়ের করা হয়। মামলায় ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বরে গুলিতে নিহত ডিপজল সরদারের নানী শেফালী বেগম বাদী মামলা দায়ের করেন। মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) হারুনুর রশিদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় মুন্সীগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফরর হমান, সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিছউজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।
মামলায় ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পদত্যাগের একদফা দাবিতে সুপার মার্কেট চত্বরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সে সময় মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাজ্জাদ হোসেন সাগরের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ডিপজলকে গুলি করা হয়। এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা করে। মামলার অন্য আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com