বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে ইউনিসেফ এর সহায়তায় তীব্র অপুষ্টিযুক্ত (স্যাম) শিশুদের চিকিৎসা সেবা প্রদান ও ব্যবস্থাপনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১০.১১ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে “মাল্টি সেক্টরাল ইমারজেন্সি রেসপন্স টু সাইক্লোন রেমাল এ্যাফেকটেড পিপোলস ইন বরিশাল ডিভিশান” প্রকল্পের আওতায় মারাত্বক তীব্র অপুষ্টিযুক্ত (স্যাম) শিশুদের চিকিৎসা সেবা প্রদান ও ব্যবস্থাপনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।  বুধবার (২৮ আগস্ট)  বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় ইউনিসেফ এর আর্থিক সহায়তায় এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম মারাত্বক তীব্র অপুষ্টিযুক্ত (স্যাম) শিশুদের চিকিৎসা সেবা প্রদান ও ব্যবস্থাপনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালে রেসিডেনশিয়াল মেডিকেল অফিসার ড. মো: নিজাম উদ্দিন, জেলা হাসপতালে ডা. শিশির রঞ্জন অধিকারী, ডা. আরিফ প্রমুখ। নিউট্রিশন অফিসার রমা সাহা ইউনিসেফ প্রকল্প ভূক্ত উপজেলার স্যাম ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। এসময় বিভিন্ন উপজেলার উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলার নাজিরপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, পিরোজপুর সদস সহ মোট ০৫টি উপজেলার ৩১টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, স্যাম শিশুদের সার্বিক চিকিৎসার জন্য সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।  স্যাম শিশুদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, স্যাম শিশুদের সার্বিক চিকিৎসার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। বর্তমানে স্বাস্থ্য সেবার মান যে পর্যায়ে আছে তা ধরে রাখতে হবে এবং উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com