বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখন আন্তর্জাতিক দুষ্টচক্রকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে — জামায়াতে ইসলাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১০.০৬ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখন আন্তর্জাতিক দুষ্টচক্রকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে। চেষ্টা করছে দেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি করতে। বিচারপতিদের একত্রিত করে বর্তমান সরকারকে অবৈধ ঘোষনা করতে চেয়েছিলো। তারা হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে, আনসারদেরকে সচিবালয় ঘেরাও করতে নামিয়েছিলো। তারা এসব চক্রান্তে সক্ষম হয়নি। তাদের চক্রান্ত ফাস হয়েছে। আগামীতে তারা যদি চক্রান্ত করে তবে তা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতা এবং জাগ্রত জনতা তা রুখে দিবে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বক্ত্য প্রদান কালে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, হাসিনার চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে প্রসঙ্গে তিনি বলেন, ১৫ বছরের জঞ্জাল একদিনে পরিস্কার করা যাবে না। নির্বাচনী পরিবেশ তৈরী করতে সময় দিতে হবে। এমন নির্বাচন করতে দেয়া যাবে না, যাতে ভোটার ভোট দিতে যাবার পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ বলবে ভোট হয়ে গেছে।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত পিরোজপুরের ৪ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পিরোজপুর জেলা জামায়াতের আমির তোফাজ্জেল হোসেন ফরিদ এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মোঃ জহিরুল হক এর স ালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াাযযম হোসাইন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রব, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সভাপতি শামীম সাঈদী এবং সহ-সভাপতি মাসুদ সাঈদীসহ জামায়াতের জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com