রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

যুক্তরাষ্ট্রে দশ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৩.২৪ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত মোট সনাক্ত ব্যক্তির সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে গেছে। তবে এরই মধ্যে কোন কোন অঙ্গরাজ্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এই গণনা অর্থাৎ দশ লক্ষ লোকের সংক্রমণ হচ্ছে বিশ্বের যে কোন দেশের সংক্রমিত লোকের সংখ্যার চেয়ে অনেক বেশি। গোটা পৃথিবীতে এই রোগে আক্রান্তের সংখ্যা হচ্ছে তিরিশ লক্ষেরও বেশি। এই COVID-19 এ সাতান্ন হাজারেরও বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন। রয়টার বার্তা সংস্থার এক গণনায় বলছে যে, গোটা এপ্রিল মাস জুড়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রতিদিন মারা গেছে দু’হাজার লোক। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে কারণ টেস্টিং এবং এ সংক্রান্ত খবরের অভাবে সব সংখ্যা এখানে অন্তর্ভুক্ত নয়।

তাঁরা অঙ্গ রাজ্যের গভর্ণরদের আরো সতর্ক করে দিচ্ছেন যাতে করে তাঁরা খুব তাড়াহুড়ো করে ব্যবসা প্রতিষ্ঠান না খোলেন কারণ আগে ভাগে এই লকডাউন শিথিল করলে নতুন করে এই সংক্রামক মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জর্জিয়া, আইওয়া, টেনিসি এবং টেক্সাসসহ যে সব অঙ্গরাজ্যে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেখানে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com