মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৮.৫৬ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের পিতা জাকির হোসেন এ অভিযোগ দায়ের করেন। তার আইনজীবী হলেন মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর বরাবর আজ এ আবেদন দাখিল করা হয়েছে। তদন্ত সংস্থার অফিস বিষয়টি নথিভুক্ত করে রেখেছেন (ডাইরি নং ৬৮২)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন ১৯৭৩ এর ৮ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
শেখ হাসিনা ছাড়াও অপর আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মাহতাব উদ্দিন আহমদ, আ.জ.ম নাছির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ ৭৭ জন।
মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয় ১৬ জুলাই। অভিযোগের ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটনের পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়।
মামলায় আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামিগণ দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে নির্মূল করার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com