বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেট্রোরেল চালু হতে সর্বোচ্চ সাত দিন সময় লাগবে :উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান

  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৮.২২ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

মেট্রোরেল চালু হতে সর্বোচ্চ সাত দিন সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান।

রবিবার সচিবলয়ে প্রথম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভায় সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপারে হয়তো নতুন অগ্রাধিকার হবে। যেন সব কিছু ঢাকায় না হয় অবহেলিত জায়গায়ও উন্নয়ন হয়।

তিনি বলেন, প্রতিটি কাজ বা প্রকল্পে ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না।

তিনি বলেন, চেনামুখ দেখে টেন্ডার হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই। সেগুলো করতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না।

উপদেষ্টা বলেন, শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়। যেসব জায়গায় মানুষের চলাচল বেশি, সেসব স্থানে উন্নয়ন হবে। বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ- এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে।

তিনি বলেন, ‘বিআরটিএর অনিয়মের আমি নিজেও ভুক্তভোগী। আমার ড্রাইভার লাইসেন্স নিতে ৭ দিন ছুটি নেয়। একটা ড্রাইভিং লাইসেন্স নিতে কতদিন সময় লাগে ? এ বিষয়ে যাতে আর হয়রানি না হয় দেখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com