বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় পুলিশের কাজে যোগদান উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৬.৫৬ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে
    মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের কাজে যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও ছাত্রদল,বিএনপি,ছাত্র সহ সাধারন জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। সোমবার বিকেলে  থানা প্রাঙ্গন থেকে  একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়ে ভাঙ্গা – মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর হয়ে মালীগ্রাম, পুলিয়া এবং  পুখুরিয়া সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের মধ্যে সচেতনতামুলক তৈরি করে  ‌ তারা ‌ কাজে যোগদান করেন।  শো়ভাযাত্রায় পুলিশ, পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্যবৃন্দ ‌ সুশীল সমাজের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ  সুপার তালাত মাহমুদ শাহান শাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ খায়ের ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ‌
  এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ  জানান, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে।
পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে ।
একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে  ট্রাফিকের দায়িত্ব পালনকারী  সব ছাত্রের প্রশংসা করেন। শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান। এছাড়া এ সময় যে সকল ব্যক্তি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও সাধারণ জনগণ তাদের পাশে থেকেছেন তাদেরকেও ধন্যবাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com