বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৮.৫৯ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির  কার্যালয়ের সামনে অবস্থান এবং জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার দুপুরের পর থেকে উত্তর তেমুহনীতে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বিএনপি’ ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের স্লোগান ও দাবি ছিল মানুষ খেকো শেখ হাসিনাকে বাংলাদেশের ধরে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো।
বিএনপি’র নেতারা বিক্ষোভে দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য পদত্যাগকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়।

এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com