বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে দেশে পৌঁছেছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩.১৯ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে দেশে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে তিনি সরাসরি বঙ্গভবন যাবেন বলে জানা গেছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন। আজ রাত সাড়ে ৮টা এই সরকারের শপথ অনুষ্ঠানের কথা আছে।

এর আগে বুধবার রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছান। সূত্র জানায়, ইউনূস ঢাকায় নেমে সরাসরি বঙ্গভবন যাবেন। সেখানে বিশ্রাম নেবেন, রাতে শপথ নেবেন।

বুধবার ইউনুস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দেশের সব শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইউনূস সেন্টারের দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা ‘আমাদের দ্বিতীয় বিজয় দিবস’ সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com