মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে গ্রিন জোনে বিধিনিষেধ শিথিল করা হবে

  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৭.৩৮ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সব ক’টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পূর্বনির্ধারিত ভিডিও কনফারেন্সে বসেছিলেন করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ পর্যালোচনা করার জন্য এবং লকডাউন উঠবে কি উঠবে না, কী ভাবে অর্থনীতিকে এর ভেতরেই কিছুটা চাঙ্গা করে তোলা যায়, ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনার জন্য। এছাড়া তাঁদের পরামর্শ নেওয়ার জন্য তো অবশ্যই। এই প্রথম নয়, এই নিয়ে চারবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন এবং এবারেও প্রায় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা পর্যায়ক্রমে লকডাউন কমানো-বাড়ানোর কথা বলেছেন। তার মানে এই মুহূর্তে সব জায়গা থেকে এক সঙ্গে লকডাউন তুলে নেওয়ার পক্ষপাতী প্রায় কেউই নন। এর মধ্যে প্রধানমন্ত্রী বারবারই বলেছেন, দেশের অর্থনীতি নিয়ে এই মুহূর্তে চিন্তার কোন কারণ নেই। কিন্তু লকডাউনের সুফল আমরা যতটা পেয়েছি সেটাকে আরো ভালভাবে কার্যকর করার জন্য আমাদের আরো কিছু দিন কষ্ট স্বীকার করতে হবে। যেমন যেইসব জায়গাকে হটস্পট বলা হচ্ছে সেখানে এখনই লকডাউন তোলা যাবে না।

ভারতে করোনা আক্রান্ত এলাকাগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হল রেড জোন বা লাল এলাকা, যেখানে গত ১৪ দিনের মধ্যে কিছু না কিছু করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দ্বিতীয়টি হচ্ছে অরেঞ্জ জোন বা কমলা এলাকা, যেখানে গত ১৪ দিনে কোন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। তৃতীয়টি হচ্ছে গ্রিন জোন বা সবুজ এলাকা, যেখানে গত ২৮ দিনের মধ্যে একজনকেও করোনা আক্রান্ত হতে দেখা যায়নি। এখন মোটামুটি ভাবে ঠিক হয়েছে যে আপাতত গ্রিন জোন বা সবুজ এলাকায় বিধিনিষেধ অনেকটা শিথিল করা হবে। ঐ জায়গাগুলোতে মোটামুটি স্বাভাবিক ভাবে কাজ-কর্ম চালানোর চেষ্টা করা হবে এবং সবচেয়ে বেশি নজর দেওয়া হবে যাতে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা আর নতুন করে না বাড়ে। সে জন্য সংক্রমণ ছড়িয়ে পড়া এড়াতে বিপদজনক এলাকাগুলোতে লকডাউন আরো বেশ কিছুদিন রাখা হতে পারে। তবে লকডাউন কোথায় কত দিন থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের ভার মূলত রাজ্যগুলোর ওপরেই ছেড়ে দেওয়া হচ্ছে। এখন অবধি শুধু এই আলোচনাটুকুই হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা প্রধানমন্ত্রী হয়তো করবেন তেসরা মে, এবারের লকডাউনের মেয়াদ তখন শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com