মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদে সারা দেশে নিরাপত্তার ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৭.৩৬ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। দেশজুড়েই পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় ঈদগাহে সবরকম প্রস্তুতি আছে, নির্বিঘ্নে জামাত আয়োজনে কড়া নিরাপত্তাসহ বিশেষ ব্যবস্থা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরো দেশের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিবার যেমন ভালোভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবারও হবে।’

এসময় মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে, সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে শেষ মুহূর্তে ঈদযাত্রায় লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, দু–একটি লঞ্চের জন্য ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়। নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট। দুই-একটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com