বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনে সব ধরনের সহযোগিতার ঘোষণা মির্জা ফখরুলের

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ২.০৩ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা করা হবে। একইসঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৩ আগস্ট) সকালে কারাগারে থাকা বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসায় যান মির্জা ফখরুল। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে, ভয়কে উপেক্ষা করে মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তাদের এই জাগরণ পরাজিত হওয়ার কোন সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।

বিএনপির নেতাকর্মীসহ অন্য যাদের গত এক মাস ধরে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবার অমানবিক জীবনযাপন করছে। স্বজনদের কাছে ওষুধপত্রও পাঠাতে দেওয়া হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com