বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভোলার মেঘনা নদীর শিবচর এলাকায় ট্রলার ডুবি, নিখোঁজ ৮ জেলে

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১.০৮ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর শিবচর এলাকায় ১৩ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আটজন।

শুক্রবার বৈরী আবহাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া পাঁচজন জেলে দীর্ঘসময় নদীর জলে ভেসে থাকার পরে অন্য ট্রলারের সহায়তায় রাতে নিজ এলাকায় ফিরে আসেন।

উদ্ধারকৃত জেলেরা হলেন মো. দুলাল মাঝি (৪০), মো. নাজিম (৪৪), মো. সুমন (৩৮), মো: শাহিন (২৫) ও মো. মনির (৩৩)।

এছাড়া নিখোঁজ জেলেরা হলেন মো. সাদেক মাল (৬০), মো. সবুজ (৪০), মো. বেল্লাল (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫), হোসেন মাঝি (৫০), নূরে আলম (৩০), মো. কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০)। তারা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক মো. রুবেল জানান, গত শুক্রবারের এক সপ্তাহ আগে ট্রলারটি শুকনাখালী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল ঘাটে ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের সহায়তায় কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তারপরেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com