বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত; আহত ২

  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৭.০৫ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) নামের দুই জন গুরুতর আহত হয়েছেন।  দূর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুলাই)  জেলার  ভান্ডারিয়া- মঠবাড়িয়া সড়কের মার্দাসি বাজার এলাকায়। নিহত মাছ ব্যবসায়ী হাসিব জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে। নিহত হাসিবের নানা আ:  মালেক খান জানান, হাসিব তার মামা শফিকুলের সাথে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। ওই দিন সকালে বাগেরহাট থেকে মাছ ক্রয় করে টমটমযোগে মঠবাড়িয়ার দিকে ফিরছিলেন। ওই দিন সকাল আনুমানিক ৯টার  দিকে জেলার  ভান্ডারিয়া উপজেলার মাদার্সি বাজরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাস তাকে বহন করা মাছ ভর্তি টমটমটিকে চাপা দিলে ঘটনা স্থলেই হাসিব মারা যান। এ সময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) গুরুতর আহত হন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে  মরদেহ উদ্ধার করেন  এবং মরদেহের  ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় আটকে রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com