রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিশ্বে করোনা ভাইরাসে মোট ২ লাখ ৭৩৬ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৪.৪১ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

চীনে গত ডিসেম্বরে করোনা ভাইরাস ছড়িয়ে পরার পরে এই মহামারিতে এ পর্যন্ত ২ লাখ ৭৩৬ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে নেয়া বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্র থেকে প্রাপ্ত হিসেব সমন্বিত করে শনিবার গ্রীনিচ মান সময় ১৯০০টায় এএফপি এই মোট মৃত্যুর সংখ্যা জানায়।
এতে বলা হয়, ১৯৩ টি দেশ ও ভূখন্ডে মোট করোনায় আক্রান্ত হয়েছেন, ২৮ লাখ ৬৪ হাজার ৭০ জন। এদের মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৯০০ জন করোনামুক্ত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী নতুন করে মোট ৬ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৩২০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ সময় ২ হাজার ৭১০ জনের মৃত্যু হয়েছে। বৃটেনে ৮১৩ এবং ইতালিতে ৪১৫ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে মোট ৫৩ হাজার ৭০ জনের মৃত্যু এবং ৯ লাখ ২৪ হাজার ৮৬৫ জন আক্রান্ত হয়েছে।
ইতালিতে মোট মৃত্যু ২৬ হাজার ৩৮৪ জন, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন, এর পরেই স্পেনে মৃত্যু মৃত্যু ২২ হাজার ৯০২ জন ,আক্রান্ত ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন; ফ্রান্সে মৃত্যু ২২ হাজার ৬১৪ জন ,আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ৪৮৮জন; বৃটেনে মৃত্যু ২০ হাজার ৩১৯ জন, আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন।
হংকং ও ম্যাকাও বাদে চীনে মোট ৪ হাজার ৬৩২ জনের মৃত্যুর ঘোষণা দেয়া হয়েছে, আক্রান্ত ৮২ হাজার ৮১৬ জন।
ইউরোপে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৭১ জন, আক্রান্ত ১৩ লাখ ৬০ হাজার ৩১৪ জন; যুক্তরাষ্ট্র ও কানাডায় মোট মৃত্যু ৫৫ হাজার ৫৮৬ জন, আক্রান্ত ৯ লাখ ৬৯ হাজার ৮৯৬ জন; এশিয়ায় ৭ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ১০২ জন; লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে ৭ হাজার ৪৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ১৬২ জন; আফ্রিকায় ১ হাজার ৩৬১ মৃত্যু এবং ২৯ হাজার ৯৮১ আক্রান্ত; মধ্যপ্রাচ্যে ৬ হাজার ২২৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ৬২৫ জন; ওশেনিয়া অঞ্চলে ১০৫ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com