বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যশোরে শিক্ষার্থীদের ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.২৩ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

সারাদেশে ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগের  নৃশংস  হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করেছে যবিপ্রবি, এমএম কলেজসহ যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি যানজটের কারণে যাত্রীদের পায়ে হেটে গন্তব্যের উদ্দ্যশে যাত্রা করতেও দেখা গেছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২ টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করে যশোরের কোটা আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। বিকাল পর্যন্ত  টানা কর্মসূচি চালায় আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সারাদেশে ঢাবি, চবি, জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগের নির্মম নির্যাতন ও ছাত্র হত্যার প্রতিবাদে যশোরের শিক্ষার্থীদের এই আন্দোলন।

অবরোধ কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ‘কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com