বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোটা সংস্কার আন্দোলন বিএনপি-জামায়াত ছিনতাই করে নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.১২ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন এখন বিএনপি-জামায়াত ছিনতাই করে নিয়েছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই আন্দোলনের ওপর ভর করে এখন তারা সংঘাত তৈরি করছে। তারা চেয়েছিল লাশ নিয়ে রাজনীতি করতে, মঙ্গলবার তারা সেটি করেছে। তবে এর বিচার হবে।

বুধবার ‍দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি-জামায়াতে হাতের পুতুলে পরিণত হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম কিংবা মেট্রো স্টেশনে হামলা সাধারণ শিক্ষার্থীরা করেনি বরং বিএনপি জামাতের নির্দেশে হয়েছে। যারা বিএনপি-জামায়াতের হাতের পুতুলে পরিণত হয়েছে তাদের শাস্তির আওতায় আনতেই হবে।

তবে বিএনপি জামাত যেহেতু লাশ তৈরি করেছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ তাদের যে কর্মসূচি এটি বিএনপি-জামায়াতের। মঙ্গলবার সংঘর্ষে নিহতের ঘটনায় যারা দায়ি তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com