বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত,হল ছাড়ার নির্দেশ

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪.৫১ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদের আজ বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে জানানো হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে। আর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকাল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

এদিকে, হল খালি করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী। এমন সিদ্ধান্তে খণ্ড খণ্ড মিছিল করেছে তারা।

পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com