মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাজধানীতে অনুমোদনবিহীন পণ্য বাজারজাতের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৫.০০ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

রাজধানীতে অনুমোদনবিহীন পণ্য বাজারজাতের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান একথা জানান।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত উত্তরা, খিলক্ষেত ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১, উত্তরার একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম থানার অনুভব ইন্টারন্যাশনাল, আশুলিয়া থানার রক্স সোপ এন্ড কসমেটিক্স লিমিটেড, খিলক্ষেত থানার সেইফ পাওয়ার ইলেক্ট্রিক কোম্পানী ও উৎস ফুড ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করে।
এ সময় তেজগাঁও বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) পারভেজ মিয়া ও পরিদর্শক মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
চারটি প্রতিষ্ঠানের ১৩ জনকে এই জরিমানা করা হয়। এর মধ্যে ফয়সাল চৌধুরী (৪৬)-কে ২ লাখ টাকা, নাজমুল হুদা (৪৫)-কে ২ লাখ টাকা, মো. মিজান (৪৫)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, মো. মোখলেছুর রহমান (৩৩)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, রুবেল (৩৫)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, মো. রিয়াজ (২৪)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, মো. মোস্তফা কামাল (৪০) কে ১ লাখ টাকা, কৌশিক সরকার (৩২)-কে ১ লাখ টাকা, মো. রাসেল হোসেন (২০)-কে ১ লাখ টাকা, মো. সজীব (২২)’কে ১ লাখ টাকা, আলতাফ হোসেন (২৬)-কে ১ লাখ টাকা, এবং সাকিল আকন্দ (৩০)-কে ১ লাখ টাকা ও পুনব বনিক (৩৫)-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com