বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে পিরোজপুরে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ 

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯.৪৪ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি  : বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বৃক্ষ রোপন করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন পিরোজপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু’র সার্বিক তত্ত্ব্াবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ সহ জেলা, সদর উপজেলার  ওপৌর যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বনজ ফলজ ও ঔষধি সহস্রাধীক বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয় এবং বিদ্যালয়নের শিক্ষার্থীদের মাঝেও গাছ বিতরণ করা হয়।
পরে  সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদ্রাসা ও এতিমখানায় এতিম অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সহ জেলা, সদর উপজেলার  ওপৌর যুবলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com