বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ১২.৩২ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুরঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে গোসল করার যাওয়ার পথে ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে পাট খেতে ফেলে রাখে  দুষ্কৃতিকারীরা। শুক্রবার(২৮ জুন) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের ৮নং হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এঘটনা ঘটে।

নিহত কিশোরী হোগলাডাঙ্গী সদরদী গ্রামের আব্দুল হাই মাতুব্বরের মেয়ে রেখা আক্তার (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেখা সহজ সরল টাইপের মেয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যায়। ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক পুকুর পাড়ের পাটখেতে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা রেখার উড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

বিকাল পাঁচটার দিকে রেখার চাচা টুকু মাতুবর পাট ক্ষেতের পাশ দিয়ে ধান বুনতে মাঠে যাওয়ার পথে রেখাকে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে রেখার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার এসআই খালিদ হাসান জানান, প্রাথমিক ধারণা মতে কিশোরী গোসল করতে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা আলমগীর মোল্লার পাটক্ষেতে ধরে নিয়ে ধর্ষণ করার পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় আসামি শনাক্ত করে  ধরার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com