বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪, ৭.৫৪ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠনের মাধ্যমে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণে কাজ করছে। তিনি আগামীকাল ৯ জুন ‘ বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস’ উপলক্ষে এক বাণীতে আজ এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস-২০২৪’ উদযাপন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষ্যে তিনি বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)’র সকল অংশীজন এবং উন্নয়ন সহযোগী সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ এ্যাক্রেডিটেশন: এমপাওয়ারিং টুমোরো এন্ড শ্যাপিং দ্য ফিউচার’ যা সময়োপযোগী এবং স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে পরিপূরক বলে তিনি  মনে করেন।

শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সমন্বিত প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রা, কাজ ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে দ্রুত মৌলিক পরিবর্তন হচ্ছে। সামগ্রিক উৎপাদন, ব্যবস্থাপনা এবং সুশাসনের ওপর এর প্রভাব ব্যাপক, বিস্তৃত, গভীর ও সুদূরপ্রসারী।
তিনি বলেন,  সারাবিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক টেকনোলজির ব্যবহার উৎপাদনে ব্যাপক প্রযুক্তিগত পরিবর্তন এনেছে। ফলে একদিকে নতুন সম্ভাবনা এবং অন্যদিকে বৈশ্বিক চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত সুবিধাকে ধারণ করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং উৎপাদিত সেবা ও পণ্যের উৎকর্ষ সাধনে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএবি সরবরাহ শৃঙ্খলের সকল পর্যায়ে দেশীয় পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ, কারিগরি ক্ষেত্রভিত্তিক দক্ষ জনবল সৃষ্টি, বাণিজ্যে কারিগরি বাধা অপসারণে সহায়তা এবং জাতীয় গুণগতমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এসকল চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন,  বিএবি ইতোমধ্যে বিদ্যমান এ্যাক্রেডিটেশন স্কিমের আওতায় ১৪১টি সরকারি, বেসরকারি এবং বহুজাতিক সাযুজ্য নিরূপণকারী সংস্থা (ল্যাবরেটরি, মেডিকেল,ডায়গনষ্টিক ল্যাবরেটরি, সনদ প্রদানকারী সংস্থা এবং পরিদর্শন সংস্থা) কে আন্তর্জাতিক মান এবং গাইডলাইনস অনুসারে এ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশব্যাপী শিল্পখাতের কার্যকর বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে গত এক দশকে বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এসডিজি লক্ষ্যমাত্রাসমূহকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমন্বিত করেছে। টেকসই শিল্পায়ন এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণে বিএবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com