মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সমস্যা সমাধানে মুহুর্তেই হাজির মানবতার ফেরিওয়ালা খ্যাত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম

  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪, ২.৫৯ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:- বরগুনার আমতলীতে ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ যেকোন প্রয়োজনে মুহুর্তেই হাজির মানবতার ফেরিওয়ালা খ্যাত আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

তিনি আমতলীতে যোগদানের পর থেকেই সাধারণ মানুষ সহ যে কোন প্রয়োজনে সবকিছুর সমাধানকল্পে নিজে উপস্থিত থেকে সমাধান করেন।বিষয়টি এতদিনে সকলের সামনে না এলেও সম্প্রতি ঘুর্ণিঝড় রেমালে দিন-রাত বিরামহীনভাবে দুর্দশা গ্রস্ত মানুষের মাঝে মুহুর্তেই ত্রাণ নিয়ে হাজির হয়ে সবকিছুর ব্যবস্হা করায় আমতলীবাসী তাকে এখন মানবতার ফেরিওয়ালা হিসেবেই ডাকছেন।

২৬শে মে থেকে টানা ২৪ ঘন্টা ধরে চলা ঘুর্ণিঝড় রেমালে আমতলী উপজেলায় বেলা সাড়ে বারোটার সময়ে প্রথম আঘাত হানে পশরবুনিয়া ভেড়ি বাঁধে ভেঙ্গে যাওয়ার মাধ্যমে মুহুর্তেই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। কেবল উপস্থিতিই নয় সাথে সাথে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে জনবল সংগ্রহের মাধ্যমে বাঁধ মেরামতেরও ব্যবস্হা করেন।

রেমালে পৌর শহর থেকে শুরু করে উপজেলার এমন কোন স্হান নেই যেখানে তিনি ত্রাণ নিজ হাতে পৌঁছে দেননি। তাই উপজেলার অসহায় ক্ষতিগ্রস্ত থেকে শুরু করে সকলে তাকে নির্বাহী অফিসার নয় মানবতার ফেরিওয়ালা হিসেবেই ভেবে থাকেন।

খোঁজ নিয়ে জানা গেছে,জেলা প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় কমিশনারের কার্যালয় এমনকি সচিবালয়েও তাকে একজন সৎ নীতিবান ও ধার্মিক কর্মকর্তা হিসেবে জানেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com