মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আগামীকাল প্রধানমন্ত্রী কলাপাড়ার দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন

  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪, ৮.৫৭ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-ঘূর্নিঝড় রেমাল’র তান্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপকূলের দুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরনের জন্য বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান যোগে তিঁনি কলাপাড়া হ্যালিপ্যাডে অবতরন করবেন। পরে দুপুর ১২:৪০ মিনিটে তিঁনি সড়ক পথে পৌরশহরের সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ২ হাজার দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করবেন। ত্রান বিতরন শেষে দুপুর ২টায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কনফারেন্স রুমে বরিশাল বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে। মতবিনিময় শেষে তিঁনি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আকাশ পথে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উপকূলের দুর্গত মানুষের চোখে মুখে এখন খুশীর ঝিলিক। প্রধানমন্ত্রীর কাছে বন্যা দুর্গত উপকূলীয় এলাকার মানুষের একটাই দাবী ’টেক সই বন্যা নিয়ন্ত্রন বাঁধ চাই’। উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেক সই বন্যা নিয়ন্ত্রন বাঁধের বিকল্প নেই বলছেন দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ।

প্রধানমন্ত্রীর আগমন সফল করতে মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্দোগে কলাপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরে মিছিল করেছে যুবলীগ, ছাত্রলীগ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। পুরো শহর নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।

প্রসংগত, ঘূর্নিঝড় রেমাল’র তান্ডবে লন্ডভন্ড কলাপাড়া উপকূলে ১০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। ভেঙ্গে পড়েছে উপকূলের মানুষের জীবন যাত্রা। এতে দু:শ্চিন্তায় পড়েছেন জেলে, কৃষক সহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com