মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে ২০ গ্রামে প্লাবণ

  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪, ৬.৪৫ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ- ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি হচ্ছে। রোববার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঝড়োহাওয়া বইছে। এদিকে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে রামগতি ও কমলনগর উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি কয়েক হাজার পরিবার।

রামগতির চরআবদুল্লাহ, বয়ারচর, তেলিরচর, চরগজারিয়া, বড়খেরী, কমলনগর উপজেলার লুধুয়া, মাতাব্বরহাট, নাছিরগঞ্জ, রায়পুর উপজেলার চরকাচিয়া, চরইন্দুরিয়া, চরবংশী, চরজালিয়া ও চরখাসিয়া এবং সদর উপজেলার চরমেঘাসহ ২০টি এলাকা প্লাবিত।

এ বিষয়ে লক্ষ্মীপুরের এমপিরা কতটুকু দায়িত্ব পালন করবেন তা নিয়ে জনগণের মাঝে সন্দেহ রয়েছে। কারন তারা এখনো এলাকায় এমপি আসার খবর পাননি। তারা জানান, মেঘনা উপকূলীয় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সহায়তা করবেন কি না তাও বলতে পারেননি কেউ। কে পাবে, কারা পাবে আদৌ পাবে কি না, নাকি দলীয় লোকজন ভাগ বাটোয়ারা করে নেয় কে জানে।

এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় মজুচৌধুরীরহাট ঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রী। শনিবার বিকাল থেকে তারা ঘাটে আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে এ নৌরুটে চলাচলকারী যাত্রীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com