মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চুরি করেও শেষ রক্ষা হলো না, ভাঙ্গার একটি টয়লেটের সেফটি ট্যাংকি থেকে মিললো ৪০ হাজার ডলার, চোর আটক

  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪, ১১.৪৫ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-: ৪০ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো
না চোরের। অবশেষে ভাঙ্গা থানা পুলিশ ঐ চোরকে আটক করতে সক্ষম হয়।পরে চোরের
বসতবাড়ির টয়লেটের সেফটি ট্যাংকি থেকে বৃহস্পতিবার রাতে ডলার গুলো উদ্ধার করা
হয়।উক্তচোর মেহেদী হাসান তামিম (২৭) ভাঙ্গা উপজেলার পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের
মৃত আলতাফ কাজীর ছেলে।
এ ঘটনায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।
এ বিষয় ভাঙ্গা থানার এস,আই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম
ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম
তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় তামিম । ইঞ্জিনিয়ার
তৌহিদুজ্জামানের ছোট ভাইর অস্ট্রেলিয়া পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার
(ইউএস) ডলার। যাহা বাংলা টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা। তামিম কাজ করার ফাঁকে কৌশলে
৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ী ভাঙ্গায় পালিয়ে আসে। পরে তৌহিদুজ্জামান এর
লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে
মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি
টাংকের মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com