মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৪.২৩ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির কারণে চাহিদা কমায় তীব্র চাপের মুখে পড়েছে বিশ্ব জ্বালানি তেলের বাজার। এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের বাজারে ধস নেমেছে। যুক্তরাষ্ট্রে ক্রুড ওয়েল অর্থাৎ অপোরিশোধিত তেলের দাম শুন্যের নীচে চলে গেছে অর্থাৎ নেতিবাচক সূচকে চলে গেছে।

ডাও জনন্স ইন্ডাস্ট্রিয়াল ৫৯২ পয়েন্ট নীচে নেমেছে – এটি হচ্ছে শতকরা ২ ভাগ হ্রাস। এস এন্ড পি ফাইভ হান্ড্রেডও, শতকরা ২ ভাগ নীচে নেমেছে। এবং নাসডাক ১% হ্রাস পেয়েছে।

টেক্সাস ক্রুড ওয়েল মে মাসের জন্য যে আগাম চুক্তি করেছিল, তা আজ সোমবার মাইনাস -৩৭.৬৩ ডলার হয়ে গেছে অর্থাৎ সূচক নেতিবাচক হয়ে গেছে। যা কিনা ১০০ ভাগ হ্রাস।

আগের তুলনায় মানুষ ভ্রমন সীমিত করায় তেলের চাহিদা কমে গেছে এবং তেল মজুতকেন্দ্রগুলোও পরিপূর্ণ হয়ে আছে।

“ন্যাশনাল এভারেজ গ্যাস প্রাইজেস” এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্য জুড়ে দেখা গেছে যানবাহনের সাধারন গ্যাসের দাম প্রতি গ্যালনে গড়ে $ ১.৮১ ডলার।

ওদিকে বিশ্ব তেল বাজারের এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সপ্তাহে আলোচনা শুরু হয় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে। গত ১৩ এপ্রিল নানা আলোচনা জল্পনার পর ওপেক প্লাস ও তেল উৎপাদক মিত্রদেশগুলো উৎপাদন কমানোর ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায়। দৈনিক ৯৭ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে একমত হয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের এই জোট, যা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com