মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কোর্টে ঢুকলে আইনজীবী সহকারীর লাইসেন্স বাতিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮.৩২ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

আইনজীবীর সহকারীদের নির্ধারিত পোশাক এবং পরিচয়পত্র ছাড়া আদালত অঙ্গন ও বিভিন্ন শাখায় প্রবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
কেউ এ নির্দেশ অমান্য করলে আইনজীবী সহকারী লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নির্দেশিত হয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আইনজীবী সহকারীর জন্য সুপ্রিম কোর্ট আইনজবীবী সমিতি পোশাক নির্ধারণ করে দিয়েছে। রয়েছে তাদের জন্য পরিচয়পত্রও। কিন্তু আইনজীবীর সহকারীরা নির্ধারিত পোশাক পরিধান ও পরিচয়পত্র প্রদর্শন করছে না। তাই প্রতারক ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিতে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন এবং নির্ধারিত পোশাক পরিধান করার জন্য বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও অনেক আইনজীবীর সহকারী ওই নির্দেশ পালন করেন না। আইনজীবীর সহকারী না হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যেন আইনজীবীর সহকারী পরিচয়ে আদালত অঙ্গন ও শাখায় প্রবেশ করতে না পারেন বা বিচারপ্রার্থী জনগণকে প্রতারিত করতে না পারেন বা আদালত ও শাখাসমূহের পরিবেশ ও নিরাপত্তা বিঘিœত করতে না পারেন, সে জন্য প্রধান বিচারপতি কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন ও নির্ধারিত পোশাক পরিধান ব্যতীত আইনজীবীর সহকারীদের কোর্ট অঙ্গনে বা শাখাসমূহে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদের এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যদি কেউ পোশাক এবং পরিচয়পত্র ছাড়া প্রবেশ করেন, তাহলে তাদের বিরুদ্ধে ‘আইনজীবী সহকারী লাইসেন্স’ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com