শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুলিশ বহরে যুক্ত হচ্ছে রাশিয়ান অত্যাধুনিক হেলিকপ্টার এমআই-১৭১এ২

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৯.০৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের বহরে আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টার সরবরাহ করবে সরবরাহকারী সংস্থা জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আগামী অর্থবছরের শুরুতে পুলিশ সদর দপ্তরের এয়ার উইং দুটি রাশিয়ান এমআই-১৭১এ২ হেলিকপ্টার পেতে যাচ্ছে।

এর আগে, ২০২১ সালের ১৯ নভেম্বর ঢাকায় পুলিশ সদর দপ্তরে এই হেলিকপ্টার কেনার চুক্তি হয়। ওই সময় পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে এমআই-১৭১এ২ ধরনের দুইটি হেলিকপ্টার কেনা হবে। তার আগে ২০২১ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই হেলিকপ্টার কেনার অনুমোদন দেয়।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত জননিরাপত্তা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট) সারোয়ার মোর্শেদ শামীম জানান, রাশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টার সরবরাহ করবে। এজন্য তিনি চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে থাকা বরাদ্দ আগামী অর্থবছরের বাজেটে স্থানান্তরের অনুরোধ করেন।

প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ, বিভিন্ন অপারেশন এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে ২০২১ সালে পুলিশের এই এভিয়েশন শাখাটি গঠিত হয়। হেলিকপ্টার দুটি কেনার মাধ্যমে উইংটিতে প্রথমবারের মতো উড়োযান সংযোজন হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com