শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কঠোরভাবে নিত‌্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৮.৫৬ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

সারা‌ দেশে কঠোরভাবে নিত‌্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

সোমবার (২০ মে) সকালে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত ম‌ন্ত্রিসভার বৈঠকে বা‌ণিজ‌্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টি‌টুকে এ নির্দেশনা দেন তি‌নি।

বৈঠক শেষে বিকেলে স‌চিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে বলেন, আজকে নির্ধারিত ইস্যুর বাইরে দুইটি বিষয় ছিল। তার মধ্যে প্রধানমন্ত্রী আজকে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বলেছেন, বাজার মনিটরিং যেন জোড়ালোভাবে হয় এবং ভালোভাবে নজর দিতে বলেছেন। বাজারে সাপ্লাই যেন ঠিক থাকে।

তিনি  আরও বলেন, কিছু কিছু পণ্যে সরবরাহ ঠিক আছে, ক্রাইসিস না থাকার পরেও বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। সেজন্য কঠোরভাবে যাতে বাজার মনিটরিং শুরু করতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com