বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

“ময়নার” ফার্স্ট লুক পোস্টারে রাজ রিপা

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৭.৫৬ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-ভালোবাসা দিবস উপলক্ষে রিলিজ পাচ্ছে ‘ময়না’। বেশ কগেই শ্যুটিং সম্পন্ন হলেও নানা পরিস্থিতির কারনে রিলিজ ডেট পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘ময়না’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ময়না’ এই সিনেমা দিয়েই ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে আলোচিত চিত্রনায়িকা রাজ রিপার। আজ রিলিজ দেয়া হয়েছে সিনেমার অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার। অর্নীল হাসান রাব্বির তত্ত্বাবধানে এই পোস্টারে নবাগতা রাজ রিপাকে দেখা যাচ্ছে বেশ গ্ল্যামারাস এবং আবেদনময়ী অবতারে। পোস্টারে রিপার সাথে আছেন অভিনেতা আমান রেজা। সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। বিশেষ চরিত্রে শিশির সরদার, এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ। উল্লেখ্য এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩এ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে ‘ময়না’। দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব’ এ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল,আরেফিন জিলানী, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com