শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঝড়োবৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫.২০ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

শরীয়তপুর জেলার জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন জন মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় দীর্ঘ তাপদাহের পরে বৃষ্টিসহ ঝড়োবৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারীরা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০), নীলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার গুণগ্রামের তহিবুর হোসেন এর ছেলে আব্দুল হান্নান (২৭) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৫)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মায়ের খোঁজ করতে গিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকার আহমেদ মাঝিকান্দি গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০) বজ্রপাতে মৃত্যুবরণ করে। বিষয়টি পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম নিশ্চিত করেছেন।
এদিকে একই উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারী বেপারী জানান, কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচরের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করতে গিয়ে নিলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার আব্দুল হান্নান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এছাড়াও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে স্বামী নেছার উদ্দিন মাঝির জন্য সয়াবিন ক্ষেতে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম নামে এক নারীর মৃত্যু হয়। চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com