মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের চরাঞ্চলের উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫.১৫ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এর মধ্যে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলে রয়েছে ৩টি ভোট কেন্দ্র। এসব ভোট কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে নদী পথে মহড়া শুরু করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় কেন্দ্রসমূহে দুটি জাহাজ ও তিনটি উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল দেয় বাংলাদেশ কোস্টগার্ড। এদিন উপজেলার বোরোচর, বাহেরচর ও বাহাদুরপুরে ২০ সদস্য বিশিষ্ট দুটি কন্টিনজেন্ট মোতায়েন করেছে কোস্টগার্ড। চরাঞ্চলে মটরবাইকযোগে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে এই বাহিনী।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তকিউল এহসান জানান, উপজেলা নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে তাদের বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ব এবং পরবর্তীকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন ভোটার এবং মতলব দক্ষিণে ৫৮ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবাররের এই নির্বাচনে দুই উপজেলায় প্রথমবারের মত ইভিএম-এ ভোট গ্রহন করা হবে। নির্বাচনে এই দুটি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ১০জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com