শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বজ্রপাতে চারজনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪, ৮.৪১ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে সমিকা ত্রিপুরা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় একই দিনে বজ্রপাতে চারজনের প্রাণহানি হয়েছে।

রোববার (৫ মে) ভোরে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের শশী কার্বারি পাড়ায় বৃষ্টিসহ বজ্রপাতে নিজ ঘরে থাকা সমিকা দগ্ধ হয়ে মারা যান।

এ সময় তার দুই সন্তান অর্পণ ত্রিপুরা (৩) ও অহনা ত্রিপুরা (৬) দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে জেলার দীঘিনালার কবাখালি এলাকায় বজ্রপাতে ঘরে আগুন লেগে হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়ার (৮) মৃত্যু হয়। একই সময় রামগড়ে গরজ চাকমা (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়। মারা যায় দুটি গরু। রামগড়ে ভোরের বৃষ্টিপাতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com