শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সোমবার তাপমাত্রা রেকর্ড ৪৩ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭.০৯ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ২১ মে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে এই জেলার তাপমাত্রা। আবার গত ১০ বছর পর ৪৩ ডিগ্রি তাপমাত্রা হলো চুয়াডাঙ্গায়।

বিকাল ৩টায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সন্ধ্যার মধ্যে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চুয়াডাঙ্গায় বাতাসের আর্দ্রতা ১৩ শতাংশ।

এর মধ্যে গত ২৪ এপ্রিল মধ্যরাতে কালবৈশাখীর প্রভাবে ঝড়-বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। বরং বেড়ে গিয়ে ১০ বছরের রেকর্ড ভেঙেছে।

এপ্রিলের শুরু থেকেই ৩৮ থেকে ৪০ ডিগ্রির মাঝামাঝি তাপমাত্রা রেকর্ড হলেও মাসের মাঝামাঝি থেকে ৪০-৪২ ডিগ্রি পার করেছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থেকে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে জেলাটিতে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, সোমবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ২০১৪ সালে এ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১০ বছর পর আবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলো।

তিনি আরও জানান, আগামী দু-একদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা একইরকম থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com