সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৬.১৬ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:-দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মকত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেস ক্লাবে সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট আহ্বাযক কমিটিতে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দিনকালের নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়।

ঘোষিত আহবায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাঃ ওয়ালিউল ইসলাম, দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও মানবকণ্ঠের নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন, বিজয় টিভি ও ভোরের পাতার নওগাঁ প্রতিনিধি এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি ও জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক, বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (নয়ন)।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক দিনের আলোর প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন সদস্যরা উপস্থিতিতে যৌথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনগুলো হলো, নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা  টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা রিপোটার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com