বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমতলীতে কাপড়ের দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৭.০৩ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের খলিয়ার বাজারের একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থাণীয় সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে উপজেলার খলিয়ান বাজারের নিজাম উদ্দিন হাওলাদারের একটি দোকান ঘর স্থাণীয় সোহেল সরদার ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করে আসছে। শুক্রবার দিবাগত রাত সারে তিনটার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত দোকানের সর্বত্র ছড়িয়ে পড়ে। এসময় স্থাণীয়রা আমতলী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দোকানে থাকা কাপড় চোপড়, তিনটি সেলাই মেশিন ও ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শি  আঃ রাজ্জাক বলেন, শুক্রবার রাতে আগুনে পুড়ে সোহেল সরদারের কাপড়ের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘর মালিক নিজাম হাওলাদার বলেন, আগুনে আমার ঘরটি সম্পূর্ন পুড়ে গেছে। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দোকান মালিক সোহেল সরদার আমার দোকানের সর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানে থাকা কাপড় চোপড়সহ তিনটি সেলাই মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার সাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এনেছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com