শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৫ বছর পরে ইউপি নির্বাচন প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮.১৯ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর
চলতি মাসের ২৮ এপ্রিল লক্ষীপুর জেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার চেয়ারম্যান ও সংরক্ষিত আসনে মহিলা মেম্বার প্রার্থীদের সাথে জেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, এনএসআই উপ-পরিচালক বশির আহমদ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কর্মকর্তা মোর্শেদুর রহমান, জেলা আনসার ভিডিপি অ্যাডজুটেন্ট কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ প্রমুখ।
নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনেন জেলা প্রশাসনসহ উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
জেলা সদরের ২ নং উত্তর হামছাদী, ৩ নং দালাল বাজার,  ৬ নং ভাঙা খাঁ, ১৫ নম্বর লাহারকান্দি ও ১৯ নং তেয়ারীগঞ্জসহ মোট পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে চলতি মাসের ২৮ এপ্রিল।
নির্বাচনে অনাকাঙ্খিত যে কোন ঘটনা মোকাবেলা করে, যেকোন কালো ছায়া প্রতিহত করে অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেন প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com