মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কক্সবাজারে বাবা ও ছেলেকে মারধরের পর গুলি করে হত্যা

  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৬.৫৩ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে বাবা ও ছেলেকে মারধরের পর গুলি করে হত্যা করেছে মুখোশ পড়া একদল দুর্বৃত্তরা। নিহতের স্বজনদের দাবি, গরুর চোরাকারবার নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

রোববার রাতে জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাফর আলম (৫৫) ও তার সন্তান সেলিম (৩৩)। তারা ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে রামুর গর্জনিয়ায় দুটি পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটির পক্ষের মুখোশধারী কিছু দুর্বৃত্ত এসে জাফর ও তার সন্তান সেলিমকে মারধর ও পরে গুলি করে পালিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, ২৫ থেকে ৩০ জন সশস্ত্র গরু পাচারকারী অতর্কিত হামলা করেছে।

রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাতেই মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com