সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

যশোরের শার্শায় স্বর্ণেরবার পাচারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৬.৪১ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় স্বর্ণেরবার পাচারের অভিযোগে চয়ন হেসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৬টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক চয়ন উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।

বিজিবি জানায়, সোমবার রাতে  গোগার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে ব্যটারিচালিত একটি ভ্যানে তল্লাশি চালিয়ে পাচারকারীর জুতার ভিতর থেকে ছয়টি স্বর্ণেরবার জব্দ করে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন ৭০৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com