বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের ১ কেজির বেশি স্বর্ণ জব্দ

  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৬.৩৭ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের ৩ যাত্রীর কাছ থেকে ১ কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।

যাদের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়েছে তারা হলেন— মোবারক আলী, মোহাম্মদ নাজমুল হক এবং মোহাম্মদ আনোয়ার শাহ। মোবারক আলীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়, নাজমুল হকের চট্টগ্রামের সাতকানিয়ায় এবং আনোয়ার শাহের সন্দ্বীপ এলাকায়। তাদের এখনও আটক দেখানো হয়নি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর এনএসআই ও কাস্টমস সূত্র জানায়, আনুমানিক ১ কেজির উপরে স্বর্ণ উদ্ধার করা হয়।

আটকরা এই স্বর্ণ তাদের কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।

ইতোপূর্বে, উক্ত যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছার পর তাদের তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com